শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের ৯ টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ-ডিএম‌পি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ বার পঠিত

আগামীকাল (১৫ ডিসেম্বর ২০২১) সকাল ১০টার এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে রওনা হয়ে সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর বাংলাদেশে আগমন উপলক্ষে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলেই এই অনুরোধ ডিএমপির পক্ষ থেকে।

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর ২০২১) ভারতের মহামান্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসবেন। এসময় ভিভিআইপি মুভমেন্টের কারণে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) ভিভিআইপি মুভমেন্টের কারণে এইচএসসি পরীক্ষার্থীদের আগামীকাল (বুধবার) হাতে যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হওয়ার অনুরোধ করেছেন।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) বেলা ১২:০০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন,‘‘ভিভিআইপি মুভমেন্টের জন্য কোন পরীক্ষার্থী রাস্তায় যানজটে পড়লে বা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে”।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com