শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

শাহজালা‌লে পে‌টে ইয়াবা বহনকা‌লে গ্রেফতার ১

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৪১ বার পঠিত

পাকস্থলীতে করে ইয়াবা বহনকালে সঞ্জয় কুমার (৩২) নামে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এসময় তার কাছ থেকে দুই হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সঞ্জয় কুমার নামের নভোএয়ারের একটি ফ্লাইটের যাত্রীকে সন্দেহজনক বলে মনে হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

এসময় অভিযুক্ত সঞ্জয় কুমার জানান, তিনি কক্সবাজারের শফিক নামের একজনের কাছ থেকে এই ইয়াবা সংগ্রহ করেন এবং ঢাকার মো. আরমান নামের এক ব্যক্তির কাছে চালান পোঁছে দেওয়ার কথা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, অভিযুক্তের স্বীকারোক্তি পাওয়ার পর তাকে এক্সরে পরীক্ষা করলে তার পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। এরপরে অভিযুক্ত নিজেই প্রাকৃতিক কাজের মাধ্যমে দুই হাজার ৩৫ পিস ইয়াবা বের করে দেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com