শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কদমতলী‌তে ইয়াবাসহ গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৩ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মোমিনুল ইসলাম ওরফে মোমিন, মোঃ হানিফ মিয়া ও মোছাঃ ময়না বেগম। এসময় তাদের হেফাজত হতে ৫৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী কদমতলী থানার দনিয়া এলাকায় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা ১২:৫৫ টায় উক্ত স্থানে অভিযান চালিয়ে মোমিন ও হানিফকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম। এসময় তাদের হেফাজত হতে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ৩:২০টায় নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০০ পিস ইয়াবাসহ ময়নাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে জানান গোয়েন্দা এ কর্মকর্তা।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com