শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

র‌্যাব প‌রিচ‌য়ে চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ৫

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৩২২ বার পঠিত

রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া জেলা থেকে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিলো একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-১-এর যৌথ অভিযান চালিয়ে রাজধানীর দক্ষিণখান ও কুষ্টিয়া থেকে প্রতারক চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।’

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আগামীকাল কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com