শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডিএম‌পি‌তে পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার এক

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

রাজধানীর শাহ আলী এলাকা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহ আলী থানা পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় ভুয়া বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার ব্যক্তির নাম হাসান সিকদার। এসময় তার কাছ থেকে পুলিশ পরিচয়দানকারী একটি পরিচয়পত্র জব্দ করা হয়।

ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেফতার হাসান সিকদার মাসিক পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে এক ব্যক্তির কাছ থেকে একটি প্রাইভেটকার ভাড়া নেন। তবে ভাড়া না দেওয়ায় ওই ব্যক্তি তাকে চার মাসের বকেয়া গাড়িভাড়া পরিশোধ করতে বলেন। এরপর গ্রেফতার ব্যক্তি নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দেন ও পুলিশের আইডি কার্ড প্রদর্শন করেন।

এ অভিযোগের প্রেক্ষিতে শাহ আলী থানা এলাকায় ঢাকা কমার্স কলেজের বিজ্ঞান ভবনের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান সিকদারের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলেও জানানওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com