বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় কাউ‌ন্সিলর সো‌হেল-হ‌রিপদ হত্যা মামলার প্রধান আসা‌মি শাহআলম বন্দুক যু‌দ্ধে নিহত

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৭৩৭ বার পঠিত

কু‌মিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ড কাউ‌ন্সিলর সো‌হেল ও হ‌রিপদসহ জোড়া খু‌নের মামলার প্রধান আসা‌মি শাহআলম ডি‌বি পু‌লি‌শের সা‌থে বন্দুক যু‌দ্ধে নিহত হয়। ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এসআই প‌রিমল দাস পি‌পিএম ।

জেলা পু‌লি‌শ সু‌ত্র জানায়, বৃহ:প‌তিবার ২ ডি‌সেম্বর রাত আনুমানিক সা‌ড়ে বারটার সময় গোপন সংবাদ পাওয়া যায় যে, ক‌য়েকজন অস্ত্রধারী দৃস্কৃ‌তিধারী সদর উপ‌জেলার চাঁনপুরস্থ গোমতী নদীর বে‌ড়িবাঁধে অবস্থান করতেছে।

অস্ত্রধারী দুস্কৃ‌তি‌কারীদের গ্রেফতারের ল‌ক্ষ্যে থানা ও ডি‌বি পু‌লি‌শের একাধিক চৌকস টিম উক্ত স্থা‌নে অভিযান চালায় ।  রাত আনুমানিক ১ঃ১৫ ঘটিকার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গ্রেফতার এড়া‌নোর উদ্দেশ্য পুলিশকে লক্ষ্য ক‌রে এ‌লোপাথা‌রি গু‌লি ছুড়তে থাকে । ডিবি ও থানা পুলিশের সদস্যরা নিজেদের জীবন ও জানমাল রক্ষা‌র্থে পাল্টা গুলি চালায় । উভয় প‌ক্ষের ম‌ধ্যে গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী ঘটনাস্থল থে‌কে পালিয়ে যায়। এ সময় পু‌লিশ ঘটনাস্থল‌ে তল্লাশী চালি‌য়ে এক ব্যক্তিকে  গুলিবিদ্ধ অবস্থায় তার হাতে একটি পিস্তল থাকতে দেখা যায়। এ সময় গোলাগু‌লির শ‌ব্দে স্থানীয় লোকজন এ‌গি‌য়ে আ‌সে  গু‌লিবিদ্ধ ব‌্যক্তি‌কে শাহআলম বলে সনাক্ত করে। পু‌লিশ গুলিবিদ্ধ ব্যক্তি‌কে ঘটনাস্থল থে‌কে উদ্ধার ক‌রে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নি‌য়ে আ‌সলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে পুলিশের দুইজন সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাস্থল থে‌কে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল এবং গুলির খোসা এবং কার্তুজের খোসা উদ্ধার করা হয়। সরকারি কাজে বাধা ও  আক্রমন, হত্যা এবং অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে ব‌লে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com