শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

হাজারীবাগে ইয়াবা, হেরোইন ও আইসসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার পঠিত

রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে ইয়াবা, হেরোইন, আইস ও প্রাইভেটকারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মামুন চৌধুরী ওরফে মুন চৌধুরী ও মোঃ জাকির হোসেন ওরফে গরু জাকির।

সোমবার (২৯ নভেম্বর, ২০২১) রাত ১১:১৫ টায় হাজারীবাগ থানার বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মোক্তারুজ্জামান ডিএমপি নিউজকে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা, হেরোইন ও আইসসহ একটি প্রাইভেটকারযোগে কেরানীগঞ্জ হতে বসিলা হয়ে ঢাকায় আসছে মর্মে তথ্য পাই। এমন তথ্যের ভিত্তিতে বসিলা মেইন রাস্তার ক্যাফে ঘরোয়া এন্ড বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর (বসিলা ব্রীজ সংলগ্ন পূর্ব প্রান্ত) চেকপোস্ট করে হাজারীবাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩০০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হেরোইন, ২ গ্রাম আইস ও একটি প্রাইভেটকারসহ মামুন ও জাকিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com