বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

অস্ত্র-ইয়াবাসহ রো‌হিঙ্গা যুবক গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৭৩ বার পঠিত

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় তার কাছ থেকে একটি পাইপগান, কার্তুজ ও এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটক ব্যক্তির নাম নুর আলম (৩৫)। তিনি কক্সবাজারের উখিয়া মধুরছড়া ৩ নম্বর ক্যাম্প ব্লক বি-১৬ এর মৃত আবদুল করিমের ছেলে।

সোমবার (২৯ নভেম্বর) বিকেলে ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্ত্রশস্ত্র নিয়ে মাদক কেনাবেচার খবর পেয়ে রোববার (২৮ নভেম্বর) রাতে মধুরছড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় নুর আলমকে দেশীয় পাইপগানসহ আটক করা হয়। তাকে তল্লাশি করে এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এপিবিএনের অধিনায়ক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com