শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীতে ১০৪ কে‌জি গাঁজা প্রাই‌ভেটকারসহ গ্রেফতার ৪

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৪১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০৮ কেজি গাঁজা এবং ১টি প্রাইভেটকারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সোহেল, মোঃ মামুন আক্তার ওরফে মামুন খান, মোঃ হানিফ খলিফা ও  আল আমিন।

রবিবার (২৮ নভেম্বর ২০২১) বেলা ৩:১৫ টায় যাত্রাবাড়ী থানার আসমা আলী সিএনজি স্টেশনের বিপরীতে মেসার্স চৌধুরী টিম্বার কমপ্লেক্স এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা গুলশান জোনাল টিম।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব নাগ‌রিক খবর‌কে জানান, কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আসমা আলী সিএনজি স্টেশনের সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ সোহেল, মামুন খান, হানিফ ও আল আমিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ১০৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট জেলায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম, পিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে গোয়েন্দা গুলশান জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com