শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার পঠিত

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- অসিত চৌধুরী, মোঃ সিরাজুর হক ও সেলিনা আক্তার রুনি।

২৪ অক্টোবর, ২০২১ (বুধবার) সন্ধ্যা ৬টায় শাহবাগ এলাকার পীর ইয়ামেনী হোটেল থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালীন  সংবাদ পান যে শাহবাগ এলাকার পীর ইয়ামেনী হোটেলে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শাহবাগ থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম এর সার্বিক নির্দেশনায় এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু, উত্তরা জোনাল টিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com