শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ইন্টারপোল সম্মেলনে অংশ নি‌লেন পু‌লিশ প্রধান বেনজীর

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৩২৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তুরস্কে ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিয়েছেন। তিনি পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে পুলিশের জনসংযোগ কর্মকর্তা এ কে এইচ এম কামরুল আহসান এ তথ্য জানান।

তিনি জানান, তিন দিনব্যাপী এ সম্মেলন সোমবার (২৩ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বর সম্মেলন শেষ হবে। ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

আইজিপি সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশগুলোর পুলিশ ও আসিয়ানাপোলের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনে অংশ নেওয়া পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানাবিধ অপরাধবিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন বলেও জানান এআইজি কামরুজ্জামান

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com