শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ৫৮৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সুজন হোসেন মৃধা, সুমন চন্দ্র পাল, মোঃ আল আমীন, মোঃ ইয়াছিন ও মোঃ জাহাঙ্গীর হোসেন।

অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার  বলেন, সোমবার (২২ নভেম্বর, ২০২১) সন্ধ্যা ৬.৩০টায় মোহাম্মদপুর থানার রায়ের বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ০৩টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এ কর্মকর্তা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল মাসুদ, বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর নির্দেশনায় ও অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম-বার, পিপিএম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com