শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য-শান্তির জন্য-ডিএমপি কমিশনার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ২৯২ বার পঠিত

কারা এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করে, তাদের সম্পর্কে আরো বেশি তথ্য সংগ্রহ করার আহ্বান জানিয়ে অধস্তনদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) বলেছেন, ‘আমরা চাকরি করি মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য’।

তিনি বলেন, শীতকাল তথা ডিসেম্বর-জানুয়ারি মাসে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, বেড়ে যায় টানা পার্টির দৌরাত্ম্য, এজন্য আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে।

আজ ২১ নভেম্বর ২০২১ (রোববার) সকাল ১০:৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে করোনায় গতকাল (২০ নভেম্বর, ২০২১) বাংলাদেশে কেহ মারা না যাওয়ায় মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কমিশনার বলেন, “দেশে করোনার শুরুতেই আমরা ফ্রন্টফাইটার হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি, আমরা যেভাবে পেরেছি সাধ্য মতো এদেশের মানুষের সেবা করেছি। মিডিয়াতে তা ব্যাপকভাবে প্রচার হওয়ায় পুলিশ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে”।

কমিশনার বলেন, “কেহ মারা না যাওয়ায় আত্মতুষ্টিতে ভোগার কোন কারণ নেই। কেননা ইতোমধ্যে উন্নত দেশে আবারও করোনার প্রাদুর্ভাব বেড়েছে। এজন্য আমাদের সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে”।

মুজিব শতবর্ষ উদযাপনে নিরাপত্তার কথা উল্লেখ করে কমিশনার বলেন, “আগামী ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। এই মাসেই উদযাপিত হবে মুজিব শতবর্ষ। এজন্য ডিএমপির কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকল উপ-পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগণ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ‘টিম ডিএমপি অপরাজেয়’ এ বিশ্বাস যেন সকলের থাকে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অক্টোবর, ২০২১ মাসে অস্ত্র, মাদক, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার)।

এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম(বার), পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম(বার), যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com