বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

খুঁজছি আলো বাঁচতে — মাসুদা তোফা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪৪২ বার পঠিত

জীবন জাগুক দুয়ার খুলুক আসুক নিয়ে গতি

হাসুক সবাই আনন্দেতে তোমার কিসের ক্ষতি

বেদনা না এলে বুঝতে সুখের কতো মূল্য
সুখ যে স্বর্গীয় ভুবন জুড়ে নাই তার কোনো তুল্য
মরণ বিষ যে ছুয়ে গেছে মোদের উনিশ বিশে
কেটেছে দিন অমানিশায় বদ্ধ ঘরে বসে
খবর নিতে পারিনি তো পারিনি যে দেখতে
আতংক যে পর করেছে আপনজনকে খুঁজতে!

দেখা হয়নি মৃত্যুতেও আপনজনের সাথে
এবার সবে ক্ষমা করো ডাকছি দিনে রাতে
সুখের দিন যে কেটে গেছে কখন সে কোন প্রাতে
দুঃখ ভুলে নতুন করে খুঁজছি আলো বাঁচতে।
প্রদীপখানি তুলে ধরি সবাই উঁচু করে
দেখবে তবে আঁধার যাবে দূর আকাশে সরে।

আঁধার যত, দুঃখ যত সব তাড়াতে হবে
নতুন করে জীবনটাকে আবার গড়তে হবে।
থেমে থাকা নয়কো জীবন চলাই যে তার রীতি
চলতে চলতে শিখিয়ে দেয় জীবনের নাম গতি।

গতি আছে জীবন আছে থেমে থাকাই মরণ
এই কথাটা ভীষণ সত্য সবাই রাখি স্মরণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com