শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

অনলাইনে জুয়া খেলে নিঃস্ব অনেকেই- গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে জুয়া পরিচালনা ও বিদেশে টাকা পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) মৌলভীবাজার থেকে সঞ্জয় চন্দ্র ধর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

শনিবার (২০ নভেম্বর) বিষয়টি জানান অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।

তিনি বলেন, গ্রেফতার সঞ্জয় চন্দ্র ধর বাইনানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে জুয়া পরিচালনা করে আসছিল। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ট্র্যাপে পড়ে মিথ্যা আশায় নিঃস্ব হচ্ছে অনেকেই। এ জুয়ার টাকা বিদেশে পাচার হচ্ছে বলেও জানানো হয়। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসপি মোহাম্মদ আসলাম খান বলেন, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর বিকাশ ও নগদের মাধ্যমে অ্যাকাউন্ট রিচার্জ করে অনলাইনে জুয়া খেলা হতো। জুয়া খেলার জন্য সময়সীমা ও বিভিন্ন অংকের টাকা নির্ধারণ করে দেওয়া থাকতো। জুয়া থেকে পাওয়া অর্থ গ্রেফতার সঞ্জয় নিজের অ্যাকাউন্টে নেওয়ার জন্য উইথড্র অপশন ছিল তাদের। যদিও এক্ষেত্রে বেশিরভাগ গ্রাহক প্রতারণার শিকার হয়ে আসছিল।

আটকের সময় তার কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এসডি কার্ড ও চারটি সিম জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com