শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পুলিশে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩৩২ বার পঠিত

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন, বিপিএম, পিপিএম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশে শূন্যপদের বিপরীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে গত ৮ অক্টোবর তিনটি জাতীয় দৈনিক এবং পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) –তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা এবং লিখিত ও মনস্তত্ব পরীক্ষার সময়সূচি উল্লেখ করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও শেরপুর জেলা, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী ও নাটোর জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলা, খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট ও চুয়াডাঙ্গা জেলা, বরিশাল বিভাগের বরিশাল ও বরগুনা জেলা এবং সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১০ ডিসেম্বর সকাল ৯টায়।

‌ডিএম‌পি

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও গোপালগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের জামালপুর ও নেত্রকোনা জেলা, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী ও কক্সবাজার জেলা, রাজশাহী বিভাগের পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা, খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা ও মেহেরপুর জেলা, বরিশাল বিভাগের পটুয়াখালী ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৫ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা বিভাগের টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর ও শরীয়তপুর জেলা, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা, রাজশাহী বিভাগের বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা. রংপুর বিভাগের দিনাজপুর ও নীলফামারী জেলা, খুলনা বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলা এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলা জেলায় শারীরিক মাপ ও কাগজপগ্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর সকাল ৯টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

লিখিত ও মনস্তত্ব পরীক্ষার ক্ষেত্রে ১০০ নম্বরের ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২২ সালের ৩ জানুয়ারি (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০০ নম্বরের সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ৫০ নম্বরের মনস্তত্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com