সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বঙ্গোপসাগরে ট্রলা‌রে ডাকা‌তি,গু‌লি‌তে নিহত ১

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৬৮ বার পঠিত

বঙ্গোপসাগরের মাছ ধরার এক‌টি ট্রলা‌রে ডাকাতি ও লুটপা‌টের ঘটনা সংগ‌ঠিত হ‌য়ে‌ছে। ডাকা‌তিকা‌লে জলদস্যুদের গুলিতে মুসা আহমেদ (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া ট্রলারে থাকা বেশ কয়েকজন জেলেও আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগর সংলগ্ন পাথরঘাটার মান্দারবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলে পাথরঘাটার চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তি‌নি ব‌লেন, আমাদের ধারণা ওই জলদস্যুরা সাতক্ষীরা থেকে এদিকে এসেছে। সব মাছ ও টাকা পয়সা নিয়ে গেছে। তবে জেলে মুসার নিহত হওয়ার খবরটি শুনে খুবই মর্মাহত হয়েছি। রাতেই কোস্টগার্ড গিয়ে তার মরদেহ উদ্ধার করে। মুসার বাড়িতে এখন শোকের মাতম চলছে।

ট্রলার মালিক সমিতি ও কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল পাথরঘাটার বাবুল ফকিরের মালিকানাধীন এফবি বাবুল ট্রলারের ১২ জন জেলে। রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ ৩০ থেকে ৩৫ জনের জলদস্যুর একটি দল ট্রলারটিতে আক্রমণ চালায়।

এ সময় ট্রলারে থাকা বিপুল পরিমাণ মাছ, নগদ টাকা ও প্রয়োজনীয় সামগ্রী লুট করে নেয় জলদস্যুরা। এরপর সব জেলেদের সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে তাদের দিকে গুলি ছোড়ে। এ সময় মুসা আহমেদ নামে এক জেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও কয়েকজন জেলে আহত হন।

এ বিষয়ে কোস্টগার্ডের (পশ্চিম জোন) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট লুৎফুর রহমান বলেন, খবর শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের একটা দল পাঠানো হয়েছে। তারা নিহত জেলের মরদেহ, ট্রলার ও বাকি জেলেদের উদ্ধার করে পাথরঘাটায় নিয়ে আসে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রলার তীরে আসেনি। ট্রলারগুলো ফিরে আসার পর বোঝা যাবে যে আর কোনো ট্রলারে ডাকাতি হয়েছে কি না।সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com