শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে বি‌শেষ অ‌ভিযা‌নে গ্রেফতার ৭৪৮

‌নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩১৭ বার পঠিত

রাজধানী‌তে চুরি, ডাকাতি, ছিনতাই, নাশকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ধ্বংসযজ্ঞ, মাদক, সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সোশ্যাল, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় গুজব ও অপপ্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব অপরাধ, গোয়েন্দা ও সিটিটিসি বিভাগের পাঁচ দিনব্যাপী সমন্বিত বিশেষ অভিযানে ৭৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত সোমবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ শনিবার (৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হয়। শনিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, বিশেষ এই অভিযানের সময় ২ কেজি ৭৪২.৫ গ্রাম ও ১ হাজার ২০৭ পুরিয়া হেরোইন, ৪২ হাজার ৩১২ পিস ইয়াবা, ১২৩ কেজি ৬৬৭ গ্রাম গাঁজা, ৫২৫ বোতল ফেনসিডিল, এক ক্যান বিয়ার, এক বোতল বিদেশি মদ, ৫৬ লিটার দেশি মদ, ২৮টি নেশাজাতীয় ট্যাবলেট ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এসময় পাঁচটি চাপাতি, ১২টি চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ক্ষুর, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪৮০টি মামলা হয়েছে বলেও জানান ডিসি মো. ফারুক হোসেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com