শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লার ঘটনায় আরও দুই মামলা সিআই‌ডি‌তে

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৪৩ বার পঠিত

কুমিল্লার ঘটনায় আরও দুই মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও সদর দক্ষিণ থানা পুলিশ অনুষ্ঠানিকভাবে মামলার নথিপত্র সিআইডির পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ানের কাছে হস্তান্তর করে।

এর আগে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনের মামলা সিআইডিতে হস্তান্তর করে পুলিশ।

পুলিশ সুপার খান মুহাম্মদ রেজওয়ান জানান, ১৪ অক্টোবর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় প্রতিমা ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস হোসেন ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় সোমবার দুপুর পর্যন্ত ছয়জন জনকে গ্রেফতার করা হয়েছে।

একই দিনে কুমিল্লা নগরীতে মন্দির ভাঙচুর ও হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ৩০ অক্টোবর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়। সে আলোকে সোমবার দুপুরে মামলার সব ডকুমেন্ট অনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে মামলা দুটি গুরুত্ব সহকারে তদন্তের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে জড়িতদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে।

এদিকে পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন, রেজাউল ইসলাম ইকরাম, দারোগা বাড়ি মাজার মসজিদের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির সানাউল্লাহর দ্বিতীয় দফার রিমান্ড চলছে। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাদের পাঁচদিনের রিমান্ড দেন।

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, পূজামণ্ডপ ভাঙচুরের ঘটনায় কুমিল্লার বিভিন্ন থানায় এখন পর্যন্ত ১১ মামলা হয়েছে। এরমধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাতটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি, দাউদকান্দি ও দেবীদ্বার থানায় একটি করে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com