শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌বিমানবন্দ‌র রেলও‌য়ে স্টেশ‌নে ট্রেণের দুই যাত্রী থে‌কে ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৮‌৩ বার পঠিত

বিমানবন্দর রেলও‌য়ে স্টেশ‌নে সুবর্ণ এক্স‌প্রেস ট্রেণের দুই যাত্রী থে‌কে বিপুল প‌রিমান ইয়াবা উদ্ধার ক‌রে পু‌লিশ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসে আসা র‌ফিক আলম ও ম‌নির হো‌সেন না‌মের দুই যাত্রী বিমানবন্দ‌র রেলও‌য়ে স্টেশ‌নে নামামাত্র গ্রেফতার ক‌রা হয়। ‌

এসময় তা‌দের হা‌তে থাকা ল‌্যা‌গেজ থে‌কে  ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা উদ্ধার ক‌রে ঢাকা গো‌য়েন্দা ও বিমানবন্দর রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) সাইফুল্লাহ আল মামুন।

তিনি জানান, সুবর্ণ এক্সপ্রেসে ইয়াবার একটি বড় চালান আসছে বলে খবর ছিল। সুবর্ণ এক্সপ্রেসে ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর স্টেশনে থামলে দুই যাত্রীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ট্রলিতে তিনটি পলিথিনের প্যাকেটে ১৩৯টি জিপারে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com