শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজথানীর বংশা‌লে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ৩০১ বার পঠিত

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আনোয়ার ও মোঃ শফিক।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বংশাল থানার নর্থ সাউথ রোডের সুরিটোলা ফুট ওভার ব্রীজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ  জানান, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্যে বংশাল থানার নর্থ সাউথ রোডের সুরিটোলা ফুট ওভার ব্রীজ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার ও শফিক নামের দুজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩০০০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।

বংশাল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করলে তাদেরকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com