শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর বংশা‌লে ছু‌রিকাঘা‌তে তরুণ খুন

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৬৬ বার পঠিত

রাজধানীর বংশালের ছিক্কাটুলি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক তরুণ (২২) নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরনে শার্ট ও জিন্স প্যান্ট রয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাদবর বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। ছিক্কাটুলীর বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন সুইপার কলোনির পাশে রক্তাক্ত অবস্থায় ওই তরুণ পড়েছিল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com