শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ধারা‌লো চাকুসহ ৮ ছিনতাইকারী গ্রেফতার

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৫৮ বার পঠিত

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির আট ছিনতাইকারী সোয়েব, শাহ আলম, পাভেল, ফারহান, ইয়াছিন, হাবিবুল, সৌরভ মিয়া, শাকিল ও জিহাদুল ইসলাম আকাশকে গ্রেফতা‌রের তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, ও ৫টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

আরেক অভিযানে চকবাজার মডেল থানাধীন হোসেনি দালান রোড এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি চাকু ও ২টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com