বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সামা‌জিক মাধ‌্যম ফেসবু‌কে গুজব না ছড়া‌নোর অনু‌রোধ পু‌লিশের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া সাম্প্র‌তিক একটি ভিডিওকে একটি কুচক্রী মহল ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডের ভিডিও বলে প্রচার করেছে। মিথ্যা ও গুজব ভিডিওটি দেখে বিভ্রান্ত না হতে ও যাচাই ছাড়া কোনো কন্টেন্ট সামাজিক মাধ্যমে না ছড়াতে দেশবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রকৃতপক্ষে ওই ভিডিওটি গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে শাহীন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ভিডিও। পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অপর আসামিদের এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কুচক্রী একটি মহল পল্লবীর ওই ভিডিওটি এডিট করে যতীন সাহা হত্যাকাণ্ডের ভিডিও হিসেবে সামাজিক মাধ্যম তথা ফেসবুকে ভাইরাল করছে।

এআইজি কামরুজ্জামান আরও বলেন, জনমনে বিভ্রান্তি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো ওই ভিডিওটি প্রচারকারী মূলহোতাদের ধরতে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলো এরই মধ্যে তদন্ত ও আভিযানিক কার্যক্রম শুরু করেছে।

মিথ্যা ও গুজবের ভিডিওটি দেখে বিভ্রান্ত না হতে ও অযাচাইকৃত যেকোনো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতে দেশবাসীর প্রতি বাংলাদেশ পুলিশ বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com