রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পল্লবীতে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার পঠিত

রাজধানীর পল্লবী থানা এলাকা হতে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ । গ্রেফতারকৃতদের নাম- মোঃ হুমায়ুন কবির সাগর, মোঃ সোহাগ মিয়া, মোছাঃ শারমিন আক্তার  ও মোছাঃ মৌসুমি আক্তার মৌ।সোমবার (১১ অক্টোবর, ২০২১) রাত ১২:৫০টায় পল্লবী থানার সেকশন-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) বলেন, পল্লবী থানার সেকশন-১২ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে হুমায়ুন, সোহাগ, শারমিন ও মৌসুমিকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের হেফাজত হতে  ৬,০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com