শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বাড্ডায় ২০ কে‌জি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৩০ বার পঠিত

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও ৯০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ জামাল হোসেন ও মোঃ নাহিদুল ইসলাম। শুক্রবার ৮ অ‌ক্টোবর বি‌কে‌লে বাড্ডার পশ্চিম মেরুল মেইন রোড থেকে তাদেরকে এ বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে জানান, বাড্ডা থানা এলাকায় QRT ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে, দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা ও ইয়াবা বিক্রির জন্য পশ্চিম মেরুল মেইন রোডে একটি দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন পালানোর সময় গ্রেফতার করা হয় জামাল ও নাহিদুল নামের দুইজনকে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা, ৯০০ পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশন বিহীন YAMAHA মোটর সাইকেল। যার ইঞ্জিন নং-G3N4EO115213 এবং চেসিস নং-MEIRG6812M0041776.

গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। বাড্ডা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান  পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com