শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিমানবন্দর রেলও‌য়ে স্টেশ‌নে বি‌দে‌শি মুদ্রাসহ আটক ১ যুবক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

বিমানবন্দর রেলস্টেশনে আল আমিন (৩২) নামে এক যুবককে বিদেশি মুদ্রাসহ আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। আটক ব্যক্তির কাছ থেকে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। জব্দ বিদেশি মুদ্রার বাংলাদেশি টাকায় বাজারমূল্য প্রায় ২২ লাখ ৪২ হাজার টাকা। শুক্রবার (৮ অক্টোবর) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আলী আকবরের নেতৃত্বে এএসআই সাকলাইনসহ সঙ্গীয় ফোর্স ওই যুবককে আটক করে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর একটার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে এসে থামে। সে ট্রেনের যাত্রী ছিলেন আল আমিন। পরে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনে তাকে তল্লাশি করে এসব বিদেশি মুদ্রা জব্দ করা হয়। যার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি তিনি।

তল্লাশির সময় আটক ব্যক্তির কাছে ১৮৬টি সৌদি রিয়াল, ২৯টি ওমানি রিয়াল, ১০টি কুয়েত দিনার, তিনটি ইউএই দিরহাম, চারটি ইউএস ডলার ও দুটি ইউরোসহ মোট ২৩৫টি বিভিন্ন মূল্যমানের নোট পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com