শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডি‌বির অ‌ভিযা‌নে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার পঠিত

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি”র গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ নজরুল ইসলাম, মোঃ লিখন, মোঃ সাইফুল ইসলাম ওরফে সজিব ও মোঃ নূর আলম সিদ্দিক। ২৯ সেপ্টেম্বর, ২০২১ (বুধবার) বেলা ২:২০ মি‌নি‌টে উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টরের আলাউল এভিনিউ রোড থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, মহানগরীতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালীন  সংবাদ পান যে উত্তরার ৬ নং সেক্টরের আলাউল এভিনিউ রোডে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টাকালে চারজনকে গ্রেফতার করা হয়। আর তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১০ হাজার পিস ইয়াবা। উত্তরা পূর্ব থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম বিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান এর তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) বদরুজ্জামান জিল্লু এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com