শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নিয়মিত ছুটি পাবেন পুলিশ সদস্যরা

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭০ বার পঠিত

পুলিশ বাহিনীতে কল্যাণ ও গতিশীলতা বাড়াতে সব সদস্যকে বিধি মোতাবেক নিয়মিত ছুটি দেওয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। বুধবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডও) ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। ‌

চিঠিতে বলা হয়েছে, পুলিশের কল্যাণ ও সার্বিক গতিশীলতার জন্য বিধি মোতাবেক সব পুলিশ সদস্যদের ছুটি প্রাপ্তি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

এ চিঠি পুলিশ স্টাফ কলেজের রেক্টর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডিজি, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), হাইওয়ে পুলিশ, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), দেশের সব ডিআইজি, সব মেট্রোপলিটনের কমিশনার, পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের অধিনায়কদের পাঠানো হয়েছে।

শৃঙ্খলা বাহিনী বা ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ১৮৬১ সালের পুলিশ আইনেই সাপ্তাহিক ছুটির কোনও বিধান রাখা হয়নি। আইনে বলা হয়েছে—‘পুলিশ সদস্যরা সর্বদা দায়িত্বরত (অন ডিউটি) হিসেবে বিবেচিত হবেন।’ বিধি অনুযায়ী, পুলিশ সদস্যরা বর্তমানে বছরে ২০ দিন ক্যাজুয়াল লিভ (সাধারণ ছুটি) পান। পাশাপাশি ৩৫ দিন আর্ন লিভ (অর্জিত ছুটি) রয়েছে তাদের। তিন বছর পরপর রেস্ট অ্যান্ড রিক্রেশন লিভ নামে ১৫ দিনের ছুটিও প্রাপ্য তাদের।

তবে প্রতিদিন অতিরিক্ত সময় দায়িত্ব পালন করেও প্রাপ্য এই ছুটি পান না বাহিনীর সদস্যরা। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর প্রকাশও হয়েছে। এবার পুলিশের কাজে গতিশীলতা আনতে ছুটি নিশ্চিত করার নির্দেশ দিয়ে‌ছে পুলিশ হেড‌কোর্য়াটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com