রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

চু‌রি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মী গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২১ বার পঠিত

চুরি হওয়া স্বর্ণালংকারসহ গৃহকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃত গৃহকর্মীর নাম স্বপ্না আক্তার। এসময় তার হেফাজত থেকে ডায়মন্ডের ব্রেসলেটসহ আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার উদ্ধারমূলে জব্দ করা হয়।

 

২০ ভরি স্বর্ণালংকার উদ্ধার ও গৃহকর্মীকে গ্রেফতার সম্পর্কে গোয়েন্দা রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম জানান, গত ২০ আগস্ট ২০২১ বেইলি রোডের একটি বাসা থেকে চারটি ডায়মন্ডের আংটি ও একটি ডায়মন্ডের ব্রেসলেটসহ  ৫১ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই বাসার গৃহকর্মী স্বপ্না পালিয়ে যায়। এ ঘটনায় ডিএম‌পির রমনা মডেল থানায় একটি মামলা হয়। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা রমনা জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ২৮ সেপ্টেম্বর, ২০২১ (মঙ্গলবার) রাত ১১:০০ টায় মিরপুর মাজার রোড এলাকা থেকে স্বপ্না নামের ওই গৃহকর্মীকে গ্রেফতার ক‌রে চোরাই স্বর্ণালংকারগু‌লো উদ্ধার করা হয় ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com