রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পাঁচ কর্মকর্তার পদায়ন

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদ মর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টার্স এর এক আদেশে ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামানকে সুপ্রীম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কমিশনার মহোদয়ের স্ট্যাফ অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান মনিরকে লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।

মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম-সেবা কে ক্যান্টনমেন্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও পিওএম-পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আফসার উদ্দিন খাঁনকে গোয়েন্দা মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর, ২০২১) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com