শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বাড্ডায় ১২ কে‌জি গাঁজা ও ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার পঠিত

রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আবুল বাশার ও শোভনা আক্তার ওরফে শোভা। এসময় তাদের হেফাজত হতে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১২ কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।২৭ সেপ্টেম্বর, ২০২১ (সোমবার) বেলা সাড়ে চারটায় বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি বিমান বন্দর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী জানান, মৌচাক ও আশেপাশে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী জেলা বি-বাড়ীয়া হতে ইয়াবা ও গাঁজা নিয়ে এসে বিক্রয়ের জন্য মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত বাশারের নিকট হতে আট কেজি গাঁজা ও ৪ হাজার ৮০০ পিস ইয়াবা এবং শোভানার নিকট হতে চার কেজি গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বি-বাড়ীয়া হতে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ সংক্রান্তে বাড্ডা থানায় মামলায় রুজু হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল ইসলাম, বিপিএম, এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (টিম লিডার) মোঃ কায়সার রিজভী কোরায়েশী এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com