বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

প্রধানমন্ত্রীর জন্মদিন পথশিশুদের নিয়ে উদযাপন করলেন পুনাক সভানেত্রী

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার পঠিত

মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পথশিশুদের নিয়ে উদযাপন করলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

 

পুনাক সভানেত্রী ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার  (২৮ সেপ্টেম্বর, ২০২১) বিকালে রাজধানীর রমনা পার্ক প্রাঙ্গণে পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেছেন।

 

একেবারেই অনাড়ম্বর, অনানুষ্ঠানিক এ আয়োজনে পুনাক সভানেত্রী বলেন, আমরা পথশিশুদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলাম। এ সময় তিনি শিশুদের কাছে তাদের জন্মদিনের কথা জানতে চান। উপস্থিত পথশিশুদের অনেকেই নিজের জন্মদিনের কথা জানে না।

 

তিনি বলেন, আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আজ তোমাদেরও জন্মদিন, আজ সবার আনন্দের দিন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

পরে পুনাক সভানেত্রী শিশুদের নিয়ে কেক কাটেন। তিনি নিজ হাতে তাদেরকে কেক খাওয়ান। শুধু কেক নয়, তাদের মাঝে বিরিয়ানি, চকলেট, মিষ্টি ও নানা ধরনের ফল ফল বিতরণ করেন জীশান মীর্জা। এ সময়  ছোট ছোট শিশুদের অনেকেই সভানেত্রীর সাথে গল্পে মেতে উঠে। রমনা পার্ক প্রাঙ্গণে উৎসবমুখর এ পরিবেশে শিশুরা ছিল বেশ প্রাণোচ্ছল, উৎফুল্ল।অনুষ্ঠানে পুনাক নেতৃবৃন্দ এবং ডিএমপির রমনা জোনের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com