রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিতর্ক‌িত বক্তা মুফতি কাজী ইব্রাহিম গ্রেফতার

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার পঠিত

ধর্মীয় ওয়াজ-অনুষ্ঠানে নানা ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে তাকে ডিবি আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

ডিবির একটি সূত্র বলছে, মুফতি ইব্রাহিম তার ওয়াজে এমন সব বক্তব্য দিয়েছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা ও বিতর্ক হচ্ছে। এই বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’ যদিও মুফতি ইব্রাহিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনে নানা যুক্তি দিয়েছেন।

তার সেসব বক্তব্য ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে মুফতি ইব্রাহিম অভিযোগ করেন, তার বাসা ‘র’ এর এজেন্ট ‘গুণ্ডা ডিবি পুলিশ’ ঘেরাও করেছে। তিনি ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com