শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

নওগাঁ জেলায় ভিজিডির ১০০ বস্তা চাল জব্দ : বাড়ি সিলগালা

নওগাঁ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ভিজিডির ১০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়ি থেকে চালগুলো জব্দ করা হয়।

ওই বাড়ির মালিক জয়েন উদ্দিনের মা জোবেদা বিবি জানান, যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী বাবু এই চাল কিনে জোরপূর্বক তাঁর বাড়িতে মজুদ করে তার লোকদের দিয়ে বস্তা পরিবর্তন করছিলেন। এ সময় সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরিত্যক্ত অবস্থায় মোট ৩ হাজার কেজি চাল এবং সরকারি ৯৮টি খালি বস্তা ও দুটি চালভর্তি বস্তা জব্দ করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন

স্থানীয়রা জানায়, ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু দীর্ঘদিন ধরে একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামের যোগসাজসে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের এই অবৈধ ব্যবসা করে আসছেন। তারই ধারাবাহিকতায় বাবু ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে এই ভিজিডির চাল কিনে খোলা বাজারে বিক্রয় করার প্রস্তুতি নিচ্ছিলেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে চালগুলো জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ছাড়া চাল ব্যবসায়ী মুজিবরের বাড়িতে আরো সরকারি চাল মজুদ রয়েছে এমন তথ্য পাওয়াই তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। খবর পেয়ে বাড়ির সবাই পালিয়ে যায়। পরে ওই বাড়ির তিনটি ঘর সিলগালা করা হয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com