শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩, মাইক্রোবাস জব্দ

এম. আ‌জিম তালুকদার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৯ বার পঠিত

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ কামাল, মোসাম্মৎ রহিমা কামাল ও মোঃ রাজিব। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর, ২০২১) ভোর ৬ টার সময় উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, কতিপয় মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি টিম উত্তর মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে কামাল, রহিমা ও রাজিবকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৪০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

 

মুগদা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আঃ আহাদ, পিপিএম এর নির্দেশনায় এডিসি সবুজবাগ মোঃ আকতারুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com