রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

নদীতে বিকল নৌযান: ৯৯৯ এ ফোন, উদ্ধার ১৫ যাত্রী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৪ বার পঠিত
ছ‌বি: বাসস

২১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে নয়টা। ৯৯৯ এ ফোন। মিজানুর রহমান নামে একজন ব্যক্তি জানান, ১৫ জন যাত্রীসহ একটি ইঞ্জিন চালিত নৌযান পিরোজপুর সদর থেকে  ভান্ডারিয়া যাওয়ার পথে কচা নদীর ইন্দুরকানি থানার খালগোয়া কালাইয়া ঘাটের কাছাকাছি ইঞ্জিন বিকল হওয়ায় আটকে পড়েছে। তিনি জানান তাদের সাথে একজন নারীও রয়েছেন। নৌযানের মাঝি অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারছেন না। তাদের নৌযানটি এখন নদীতে ভাসমান অবস্থায় রয়েছে। তিনি ৯৯৯ এর কাছে উদ্ধার করার আকূল অনুরোধ জানান।

৯৯৯ এর কলটেকার পুলিশ সদস্য অঞ্জন বড়ুয়া ডিসপাচারের মাধ্যমে পিরোজপুরের ইন্দুরকানি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

ইন্দুরকানি থানার একটি উদ্ধারকারী দল তাৎক্ষনিক একটি ইঞ্জিন চালিত  নৌযান নিয়ে নদীতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে রওনা দেয়। পরবর্তী সময়ে বিকল হওয়া নৌযানটিকে তাদের উদ্ধারকারী নৌযানের সাথে বেঁধে যাত্রীসহ নৌযানটিকে নিরাপদে ভান্ডারিয়া পৌঁছে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com