মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

সারা দে‌শে গর‌মের তাপদা‌হে জনজীবন অ‌তিষ্ট

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৪১৪ বার পঠিত
গর‌মে গ্রা‌মের শিশুরা পুকু‌রে

তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে সারা দে‌শের মানুষ । গত পাঁচদিন যাবত চলছে এই অবস্থা।

কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও গরমের তীব্রতা থেকে রেহাই মেলছে না ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, বাংলাদেশে বর্ষাকালে মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও গত চার-পাঁচদিন মৌসুমি বায়ু কম সক্রিয় আছে। ফলে বৃষ্টিপাত হচ্ছে কম। এর ফলে গরম বেড়েছে বেশি।

মি. রহমান বলেন, বঙ্গোপসাগরে একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে। সেজন্য দক্ষিণ দিক থেকে মৌসুমি বায়ুর প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া বাতাসে প্রচুর জলীয় বাষ্প রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি বেশি হলে সেটি সূর্যের তাপমাত্রাকে ধরে রাখে। ফলে গরম বেশি অনুভূত হয় বলে জানান মি. রহমান।

প্রচণ্ড গরমে দেশের বিভিন্ন জায়গায় মানুষ অস্থির হয়ে উঠেছে। বৃষ্টির প্রতীক্ষায় দিন কাটছে তাদের।

ঢাকা চট্রগ্রাম কু‌মিল্লা টাঙ্গাইল ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর ও সি‌লে‌টে  প্রচণ্ড গরমে অ‌তিষ্ট হ‌য়ে ও‌ঠে জনজীবন। সামা‌জিক য্গো‌যোগ ম‌াধ‌্যম  ফেইস বু‌কে শত শত মানুষ গর‌মে অ‌স্থির হ‌য়ে যাওয়া নি‌য়ে স্ট‌্যাটাস দি‌য়ে‌ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com