রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ভুয়া সিআই‌ডির ইন্স‌ফেক্টর গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৩ বার পঠিত

রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে এক ভুয়া পুলিশ ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ হাবিবুল্লাহ তালুকদার অভি। তার বাড়ি ঢাকার সাভারে।

দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন  জানান, ১৭ সেপ্টেম্বর, ২০২১ শুক্রবার  ১৯:৩৫ টায় দারুস সালাম থানার গাবতলী তিন রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে পুলিশ সার্জেন্ট ও  টহল পুলিশের সমন্বিত তল্লাশি চৌকিতে একজন মোটর আরোহীকে থামার সিগন্যাল দেয়া হয়। চালক মোটর বাইক থামালে কর্তব্যরত অফিসার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে চালক নিজেকে সিআইডির পুলিশ ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন। তখন পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা হয় তার ব্যবহৃত SPECIAL DITION CB HORNET-160R মোটর বাইকটি। উদ্ধার করা হয় একটি ওয়াকিটকি, একটি পাসপোর্ট একটি POCO মোবাইল সেট।

 

দারুস সালাম থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com