শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌শিশু মি‌লির অ‌ভিভাবকের সন্ধান প্রয়োজন

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

হারিয়ে যাওয়া শিশু মিলির অভিভাবককে খুঁজছে পুলিশ। মিলির বয়স মাত্র আট বছর। মিলি এখন তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

তার গায়ের রং শ্যাম বর্ণ ও উচ্চতা ৪ ফিট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল লাল সাদা রংয়ের স্কাট এবং সবুজ বল প্রিন্ট এর ওড়না।

সোমবার (১৩ সেপ্টেম্বর, ২০২১) উত্তরার ৭নং সেক্টরের মাস্কট প্লাজার সামনে থেকে মিলিকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানার টহল পুলিশ। নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তার বাবার নাম আল আমিন ও মাতার নাম সারমিন বলে জানায়। এ সংক্রান্তে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং- ১০৩০, তারিখ- ১৩/০৯/২০২১) করা হয়েছে।

উক্ত শিশুকে কেউ চি‌নে থাক‌লে ও কোন স্বজনের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৪৮১১৮৫৪২) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com