শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর মুগদায় ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার পঠিত

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ নূর ইসলাম। তার বাড়ি শরিয়তপুরের নড়িয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর, ২০২১) বেলা ১৬:৫৫ টায় উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ নূর ইসলামকে গ্রেফতার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, থানা এলাকায় বিশেষ অভিযানে থাকা একটি পুলিশ দল সংবাদ পান যে উত্তর মান্ডার হায়দার আলী স্কুল এন্ড কলেজের মূল গেইটের সামনে রাস্তার উপর এক ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর সময় গ্রেফতার করা হয় নূর ইসলাম নামের এক ব্যক্তিকে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৫০০ পিস ইয়াবা। মুগদা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com