বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌র ভাটারায় গু‌লিভ‌র্তি পিস্তলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার পঠিত

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে দুই রাউন্ড গু‌লিভ‌র্তি পিস্তলসহ  একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো: ফয়েজ আহমেদ ওরফে ফয়জুল ইসলাম ওরফে ফয়সাল ইসলাম ওরফে রাসেল ওরফে ভাগ্নে রাসেল ওরফে ভাইয়া রাসেল ওরফে জামাই রাসেল। সোমবার (১৩ সেপ্টেম্বর ৮ টা ৫৫ মি‌নি‌টের সময় ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

ডি‌বি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, আমাদের নিকট তথ্য আসে যে, অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কয়েকজন বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর সময় গ্রেফতার করা হয় ফয়েজ আহমেদকে। আর তার নিকট হতে উদ্ধার করা হয় স্পেনের তৈরি একটি পিস্তল এবং ম্যাগজিনে লোডেড অবস্থায় দুই রাউন্ড কার্তুজ।

ভাটারা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com