শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রমনায় ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৫ বার পঠিত

রাজধানীর রমনা থানা এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ রকিব ওরফে রকি ও মোঃ আরিফ।

গোয়েন্দা সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শিকদার মোঃ হাসান ইমাম জানান, ১১ সেপ্টেম্বর, ২০২১ (শনিবার) বিকাল ৬:০৫ টায় রমনা থানার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মূল গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা রাজধানীতে ইয়াবা ব্যবসা করতো। ঘটনার দিন তারা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com