শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীতে ডি‌বি প‌রিচ‌য়ে ছিনতাই চ‌ক্রের ৪ সদস‌্য গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২১ বার পঠিত

গত ২৯ আগস্ট, দুপুর ২টা। রাজধানীর একটি বেসরকারি ব্যাংকের কাউন্টারে টাকা তোলার অপেক্ষায় ছিলেন মোশাররফ হোসেন। টাকা তুলে বের হয়ে যাওয়ার সময় তাকে অনুসরণ করতে দেখা যায় ফোনে কথা বলা এই ব্যক্তিকে। ব্যাংক থেকে নেমে মোশাররফ হোসেন এগোতে থাকেন ফুটপাত ধরে। পেছনে অনুসরণকারী।

 
সড়কে থাকা একটি ভ্যানটির সামনে হঠাৎ একটি প্রাইভেটকার এসে থামে। গাড়ি থেকে নেমে আসে তিনজন। নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে মোশাররফ হোসেনকে তুলে নেওয়া গাড়িতে। অস্ত্রের ভয় দেখিয়ে ব্যাংক থেকে তোলা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে নামিয়ে দেওয়া হয়।
 
তদন্তে বেরিয়ে আসে একটি চক্র গোয়েন্দা পুলিশ পরিচয়ে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই ছিনতাই করে আসছে। গ্রেপ্তার করা হয় পেশাদার ছিনতাইকারী গ্রুপের ৪ সদস্যকে। পুলিশ বলছে, ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনকারীরাই তাদের মূল টার্গেট।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, আমরা এই চক্রটিকে খুঁজতে শুরু করি। কারণ তারা গোয়েন্দাদের পোশাক ব্যবহার করতেন। প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পারি এই চক্রটি সাভারে একটি ঘটনা ঘটাতে যাচ্ছিল। তখন আমরা ৪ জনকে গ্রেপ্তার করি।
 
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডিবির জ্যাকেট, ওয়াকিটকি ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বড় অঙ্কের টাকা উত্তোলনের পর তা নিরাপদে বহনের জন্য প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ গোয়েন্দাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com