বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

নেত্রকোনায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে গ্রেফতার ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জসিম উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার গোজাখালীকান্দা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের শমেস আলীর ছেলে।এর আগে গত ২৪ সেপ্টেম্বর জাপা নেতা ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ বাদী হয়ে জসিম উদ্দিনকে আসামি করে পূর্বধলা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেফতার জসিম উদ্দিন ফেসবুকে তার আইডি থেকে পূর্বধলা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় জসিম উদ্দিনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com