বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

সুপা‌রির খোসায় ইয়াবা, গ্রেফতার ১

তালুকদার আ‌জিম উ‌দ্দিন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৯ বার পঠিত

রাজধানীর পল্টন থানা এলাকা হতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ সাজ্জাদ হোসেন।

বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) রাত ৮:৩৫টায় পল্টন থানার বিজয়নগরস্থ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের সংঘবন্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নের্তৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, পল্টন থানার বিজয়নগরস্থ রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিস লিঃ এর সামনে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার নিকটে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে পঞ্চাশটি খাকি রংয়ের সুপারীর খোসার ভিতরে লাল কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৭,৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সাজ্জাদ কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করতো।গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ গোয়েন্দা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com