শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ভুয়া ডি‌বি পু‌লি‌শের ৪ সদস‌্যকে অস্ত্রগু‌লিসহ গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র-গুলি, প্রাইভেটকার ও পুলিশি সরঞ্জামসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মামুন মন্ডল, আলী, আহম্মেদ, ও মোঃ সুমন শেখ @ আমির হোসেন। এসময় তাদের হেফাজত হতে  ১টি প্রাইভেটকার, ১টি পিস্তল, ০১ রাউন্ড গুলি, ১টি খেলনা পিস্তল, ১টি ডিবির জ্যাকেট, ১টি ওয়াকিটকি, প্রাইভেটকারের ভুয়া নাম্বার প্লেট ০১টি ও নগদ ১৫,০০০ টাকা উদ্ধার করা হয়।

৮ সেপ্টেম্বর, ২০২১ (বুধবার) গাবতলী এলাকা হতে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর, ২০২১) দুপুর ১২:৩০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ২৯/০৮/২০২১ খ্রিঃ রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়া শহীদ বাকী রোডে অবস্থিত ঢাকা ব্যাংক হতে দুপর ১৪:৫০ ঘটিকায় ভিকটিম মোঃ মোশারফ হোসেন ৫,০০,০০০ টাকা উত্তোলন করে বাসায় যাওয়ার পথে একটি প্রাইভেটকার এসে পথরোধ করে জোরপূর্বক কতিপয় ব্যক্তি তাকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ও শারীরিক নির্যাতন করে তার সাথে থাকা নগদ ৫,০০,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারপর ঐ দিন বিকাল ০৪:০৫ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও এলাকায় ভিকটিম মোশারফকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। এ সংক্রান্তে রামপুরা থানায় গত ৩০/০৮/২০২১ খ্রিঃ তারিখ একটি মামলা রুজু হয়।

তিনি বলেন, গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলাটি ছায়া তদন্ত শুরু করলে তদন্তকালে পুলিশের কাছে তথ্য আসে একটি ডাকাত দল সাভার থানা এলাকায় ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার (৮ সেপ্টেম্বর, ২০২১) রাজধানীর গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত সংঘবদ্ধ চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ঢাকা মহনগরীর বিভিন্ন জায়গায় ও ঢাকার আশপাশের জেলায় প্রাইভেটকারে করে ডাকাতি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব রিফাত রহমান শামীম, পিপিএম ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ রফিকুল ইসলাম এর নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে খিলগাঁও জোনাল টিমের টিম লিডার মোঃ শাহিদুর রহমান, পিপিএম এর নের্তৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com