শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মোহাম্মদপু‌রে মোটরসাই‌কে‌লে ফেন‌সি‌ডি‌লি কেনা‌বেচার সময় আটক ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর থেকে ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বছিলা তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন- পলাশ, মো. করিম ও মো. সাদ্দাম হোসেন। এ সময় ফেনসিডিল ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়। বুধবার এ তথ্য জানান অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন।

তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা বছিলা তিন রাস্তার মোড় এলাকায় ফেনসিডিল বিক্রয়ের জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে বলে গোয়েন্দা পুলিশ সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদে ১৫০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতাররা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গ্রেফতারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com