শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মিরপুরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

মিরপুর পাইকপাড়া এলাকায় এক শিশুকে (বয়স-৮) অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। একইসাথে অপহরণ হওয়া ভিকটিম শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সবুজ হোসেন ও মোঃ মজিবুর রহমান। এসময় ম্যাংগো ফ্রুট ড্রিংক নামক জুসের খালি বোতল এবং Zolium 0.5 (Alprazolam 0.5) নামক ৩টি ওষুধ থেকে ২টি ওষুধ নাই ও ১টি ওষুধ আছে এমন একটি ওষুধের খোসা উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ সংক্রান্তে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান বলেন, গত ৫ সেপ্টেম্বর, ২০২১ (রবিবার) রাত্র ০৯:৩০ টায় ভিকটিম নিজের পাইকপাড়া এলাকায় বাসার সামনে অবস্থিত দোকান থেকে খাবার ক্রয় করার জন্য বের হয়। ভিকটিম বাসায় না ফিরলে তার আত্মীয়-স্বজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এরই এক পর্যায়ে ভিকটিমের মা মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে শিশুটিকে উদ্ধারে বিশেষ অভিযানে নামে পুলিশ।

তিনি আরো বলেন, গত ৬ সেপ্টেম্বর, ২০২১ (সোমবার) সকাল ০৭:৩০ টায় পাইকপাড়ায় এলাকায় একটি বাসার (বাসা নং-১৩২/১/ই) রুম বন্ধ দেখলে পুলিশের সন্দেহ হয়। বন্ধ রুমটির দরজা খোলার কথা বললে ভেতর থেকে কারো কোন সাড়া শব্দ আসে না। একপর্যায়ে বাড়ির মালিক ও স্থানীয় লোকজনের সহায়তায় রুমটির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করা হয়। বন্ধ রুমটির একটি খাটের নিচ থেকে অজ্ঞান অবস্থায় ভিকটিম শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত সবুজ ও মজিবুরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বলেন, মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিমকে অপহরণ করা হয়। গ্রেফতারকৃতরা ভিকটিমকে ম্যাংগো ফ্রুট ড্রিংকের সাথে Zolium 0.5 (Alprazolam 0.5) এর দুটি ওষুধ খাইয়ে অজ্ঞান করে রাখে।

এ সংক্রান্তে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com