শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে ভেজাল খাদ‌্য উৎপাদ‌নের অপরা‌ধে তিন প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

এমইএস:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৪ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর পৃথক অ‌ভিযা‌নে জেলার দেবীদ্বার ও কোতয়ালী থানা এলাকায় তিন‌টি খাদ‌্য উৎপাদনকারী প্রতিষ্ঠান‌কে অনু‌মোদন‌বিহীন ও অস্বাস্থ‌্যকর প‌রিবে‌শে ভেজাল খাদ‌্য উৎপাদন করার অপরা‌ধে ৪ লক্ষ ১০ হাজার টাকা জ‌রিমানা আদায় ও এক‌টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে জেলার দেবিদ্বার থানার ভোষনা এলাকায় “আশিয়ান ফুডস প্রোডাক্টস,এশিয়ান ফুডসসহ কোতয়ালি থানাধীন আড়াইওরা এলাকায় ভাই ভাই ফুড এন্ড কোং নামক প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য উৎপাদন বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

উক্ত অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম কমল অনু‌মোদ ছাড়া  অস্বাস্থ‌্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করনের দায়ে “আশিয়ান ফুডস প্রোডাক্টস” এর ম্যানেজার মোঃ ইকবাল হোসেন এর নিকট থেকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, “এশিয়ান ফুডস” এর ম্যানেজার শাহাদাত হোসেন নাইম এর নিকট থেকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং “ভাই ভাই ফুড এন্ড কোং” এর ম্যানেজার সফিকুল ইসলাম এর নিকট থেকে ১০,০০০/- (দশ হাজার) টাকাসহ মোট ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আশিয়ান ফুডস প্রোডাক্টস” কারখানাটি সিলগালা করে ভ্রাম্যমান আদালত। ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাত বিরোধী অভিযান অব্যাহত থাকবে ব‌লে র‌্যাব সুত্র জানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com